সিল্কসিটিনিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর নামক স্থানে ট্রাক-ভটভটি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতদের সবাই শ্রমিক। এ ঘটনায় আহত আছেন আরও ১০ জন।
রবিবার (২৬ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।
দামুড়হুদা-জীবন নগর সার্কেলের সহকারী পুলিশ সুপার কলিমউল্লাহ গণমাধ্যমকে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ঘটনাস্থল পুলিশ গিয়ে ঘিরে রেখেছে।
সূত্র: কালের কণ্ঠ









