সদ্য প্রকাশিত
১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের
রাজনীতি

আগামীতে প্রধানমন্ত্রী হবেন পঞ্চগড় থেকে: সারজিস আলম

নিউজ ডেস্ক১৫ মার্চ ২০২৫১ মিনিট পড়া
আগামীতে প্রধানমন্ত্রী হবেন পঞ্চগড় থেকে: সারজিস আলম

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আগামী এক দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হবেন, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (১৪ মার্চ) রাজধানীতে পঞ্চগড় জেলা সমিতি আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, পঞ্চগড়কে এগিয়ে নেওয়া যায় কীভাবে, সে বিষয়ে পরিকল্পনা করবো এবং ঐক্যবদ্ধভাবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করবো।

এ সময় পঞ্চগড়ে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অসদুপায় অবলম্বনের অভিযোগ থাকলে তা জানানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যে তাদের পরিবর্তন করবো।

পঞ্চগড়বাসীর উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, আসুন আমরা একসঙ্গে কাজ করি। আমাদের দল-মত আলাদা হলেও আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে পঞ্চগড়ের উন্নয়ন করা সম্ভব। পঞ্চগড়ের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করবো।

 

সূত্র: জাগো নিউজ