সিল্কসিটিনিউজ ডেস্ক :
অফিসে সারা দিন বসে থাকা বা বাইরের খাবার বেশি খাওয়ার কারণে অনেকের মেদ বাড়তে পারে। তবে পুষ্টিবিদরা বলছেন, পেটের মেদ কমানোর জন্য খাবারের ধরনে কিছু পরিবর্তন আনতে হবে। শুধু শরীরচর্চা নয়, সঠিক খাদ্যাভ্যাসও জরুরি।
কিনোয়া
ভাতের বদলে কিনোয়া খেতে পারেন।

কারণ এতে প্রোটিন, ফাইবার ও শর্করা থাকে যা পেটের মেদ কমাতে সাহায্য করে। আপনি এটি খিচুড়ি বা অন্যান্য খাবারে ব্যবহার করতে পারেন।
গুড়
চিনির বদলে গুড় ব্যবহার করুন। গুড় শরীরের জন্য ক্ষতিকর নয়।
এটি ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। মধুও একটি ভালো বিকল্প হতে পারে। গুড়ে ক্যালরি কম থাকে, তাই মেদ বাড়ানোর ভয় নেই।
ওটমিল
সকালে মাখন-পাউরুটি খাওয়ার বদলে ওটমিল খেতে পারেন।
এতে প্রোটিন, ফাইবার ও ভিটামিন থাকে, যা মেদ কমাতে সহায়ক। আপনি এটি সবজি বা দুধ দিয়ে খেতে পারেন, তবে চিনি বাদ দিয়ে খেতে পারা ভালো।
সূত্র: কালের কণ্ঠ









