লাইফ স্টাইল

কাঁচা মরিচের নানা গুণ

নিউজ ডেস্ক১৩ মার্চ ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঝাল এবং গুণে ভরপুর একটি বিশেষ উপাদান হলো কাঁচা মরিচ, যা আমাদের সবার রান্নাঘরের অতি পরিচিত সদস্য। এক কামড়েই অনুভূত হয় তার ঝাল। তবে এর গুণের কোনো শেষ নেই। কাঁচা মরিচ শুধু রান্নার স্বাদই বাড়ায় না বরং স্বাস্থ্যেও অবদান রাখে।

সাইনাসের সমস্যা থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মরিচে রয়েছে আয়রন, কপার, প্রোটিন, কার্বোহাইড্রেট এবং পটাশিয়ামসহ একাধিক পুষ্টি উপাদান।

গবেষকদের মতে, কাঁচা মরিচে ক্যাপসাইসিন নামক এক উপাদান রয়েছে। যা পরিপাক প্রক্রিয়া বাড়িয়ে থাকে, ক্যালরি হ্রাস করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে।

এ ছাড়া এটি ভিটামিন এ, সি এবং ই-সহ বিভিন্ন খনিজ উপাদান সরবরাহ করে।
কাঁচা মরিচ ব্লাড সুগার নিয়ন্ত্রণে সহায়ক, তাই এটি ডায়াবেটিক রোগীদের জন্য একটি কার্যকরী উপাদান। এতে থাকা বিটা-ক্যারোটিন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং বলিরেখা কমায়।

কাঁচা মরিচের মধ্যে প্রচুর ভিটামিন সি রয়েছে।

যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়ক। এটি সর্দি-কাশি প্রতিরোধে কার্যকর এবং ওজন কমাতে সাহায্য করে। কাঁচা মরিচ খাবারের স্বাদ বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য উপকারিতার জন্যও অত্যন্ত কার্যকর একটি উপাদান।

 

সূত্র: কালের কণ্ঠ