সিল্কসিটিনিউজ ডেস্ক :
চিড়ার লাচ্ছি রেসিপি
উপকরণঃ
▪️চিড়া- ১ কাপ
▪️পানি- পরিমাণমতো
▪️মিষ্টি দই- ১ কাপ
▪️দুধ- আধা কাপ
▪️চিনি- স্বাদমতো
▪️বরফ কুচি- পরিবেশনের জন্য।

প্রস্তুত প্রণালীঃ
▪️প্রথমে চিড়া ভালো করে ধুয়ে পরিমাণমতো পানিতে ভিজিয়ে রাখুন। চিড়া ভালোভাবে ভিজলে পানি ঝরিয়ে নিন। এরপর ব্লেন্ডারে মিষ্টি দই, দুধ, চিনি ও চিড়া দিয়ে দিন। এরপর ব্লেন্ড করে গ্লাসে ঢেলে পরিবেশন করুন। উপরে বরফ কুচি ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু চিড়ার লাচ্ছি।









