লাইফ স্টাইল

গলা খুচখুচ করলেই আদা? হতে পারে যে ক্ষতি

নিউজ ডেস্ক২০ ফেব্রুয়ারি ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঋতু পরিবর্তনের এই সময়ে হঠাৎ ঠাণ্ডা লেগে অনেকেরই গলা খুসখুস করে, কাশি হয়। প্রায় অধিকাংশ ক্ষেত্রেই আদার টুকরা মুখে নেন সকলেই।

অনেকে আবার শুকনা আদা খেতে পছন্দ করেন। তবে কথা হচ্ছে, সব সময় আদা খাওয়া কী স্বাস্থ্যের জন্য উপকারী? তা নিয়েই আজকের প্রতিবেদন।

কারা আদা খাবেন, আর কারা খাবেন না, চলুন জেনে নেওয়া যাক—
মূলত অতিরিক্ত আদা খেলে শরীরের ফ্যাট বার্ন হতে শুরু করে। তাই যারা রোগা ছিপছিপে, তাদের আদা এড়িয়ে যাওয়াই ভালো হবে।

এখানেই শেষ নয়, গর্ভবতী নারীদের ক্ষেত্রেও আদা এড়িয়ে যাওয়া ভালো হবে। মূলত অন্তঃসত্ত্বা নারীদের আদা খেতে বারণ করা হয়।

কারণ আদা খেলে ওষুধের প্রভাব কমে যায়। এতে বাচ্চা এবং তার মায়ের ওপর প্রভাব পড়তে পারে।
অতিরিক্ত আদা খেলে পেটের সমস্যা তৈরি হতে পারে। পেট ব্যথা, পেটে গ্যাস তৈরি হতে পারে।

আদা অতিরিক্ত খেলে রক্ত পাতলা হওয়ার সম্ভাবনা তৈরি হয়। রক্ত পাতলা হয়ে গেলে হিমোফিলিয়া রোগীদের জন্য বিপদের আশঙ্কা ডেকে আনে।

খুসখুসে কাশিতে সবসময় আদা মুখে নিলে মুখের ভেতর অ্যালার্জি হওয়া আশঙ্কা দেখা যেতে পারে।

তাই যখন তখন একেবারেই আদা নয়, খুব বুঝে খান। অসুবিধা হলে এড়িয়ে যান।

এই প্রতিবেদনের তথ্যগুলো পরামর্শ স্বরূপ। তাই অনুসরণের পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর অনুসরণ করবেন।

 

সূত্র: কালের কণ্ঠ