অন্যান্য

বইমেলায় প্রকাশিত হলো শিক্ষক রেজাউলের লেখা ‘ গণরুমের প্রেমবিলাস’

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০২৫১ মিনিট পড়া

তরুণ লেখক, কলামিস্ট খুলনার পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল ইসলামের লেখা ‘ গণরুমের প্রেমবিলাস’ নামক ছোট্ট উপন্যাসটি এবারের ২০২৫ সালের বইমেলায় প্রকাশিত হয়েছে।

ফ্যাসিবাদের সময়কার ছাত্ররাজনীতির কলুষিত অধ্যায় লেখক অত্যন্ত সুনিপুণভাবে তার লেখনীর মাধ্যমে প্রকাশ করেছেন। লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি কিভাবে স্বপ্ন দেখা ছাত্রদের জীবন বিনাশ করছে তা সাবলীলভাবে বর্ণনা করেছেন। উপন্যাসটির মাধ্যমে স্বৈরশাসনের চরম দু:শাসন, ক্ষমতার অপব্যাবহার, দলীয় করণ, জাতিকে শৃংখলাবদ্ধ করার গভীর ষড়যন্ত্র, দেশকে অন্য রাষ্ট্রের কাছে বিক্রি করার চক্রান্ত, পরিবার তন্ত্র ইত্যাদির বিবরণ এমনভাবে বর্ণনা করা হয়েছে যা পাঠক মনে সহজেই দাগ কাটবে।

‘গণরুম’ নামক অন্ধকারাচ্ছন্ন এক কানাগলিতে আটকে পড়া তুহিন নামক এক তরুনের জীবন কাহিনী নিয়েই বইটি রচিত হয়েছে। রুপসী বাংলা প্রকাশিত উপন্যাসটির পৃষ্ঠা সংখ্যা ১২০ এবং এর মুল্য ২৮০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন খলিল রহমান। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকার অমর একুশে বই মেলার ৭৬৪-৭৬৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। ঝকঝকে সাদা পাতায় ছাপা উপন্যাসটি পাঠক মহলে সমাদৃত হবে একথা জোর দিয়ে বলা যায়।