সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

এখন মুজিব কোট পাগলেও নেয় না : নুর

নিউজ ডেস্ক১ ফেব্রুয়ারি ২০২৫২ মিনিট পড়া
এখন মুজিব কোট পাগলেও নেয় না : নুর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এখন আর মুজিব কোট কেনার লোক পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, ‘আমি দুই বছর আগেই বলেছিলাম এমন পরিস্থিতি আসবে গুলিস্তানে মুজিব কোট কেনার লোক পাওয়া যাবে না। এখন মুজিব কোট পাগলেও নেয় না। এ দেশের মানুষ বারবার রাজনীতি দ্বারা প্রতারিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা মাঠে গণ অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাই গণ-অভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে জন-আকাঙ্ক্ষার রাজনীতি’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘আগামী নির্বাচন ইতিহাসের সেরা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। রাজনৈতিক দলের নেতাদের বলব আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন। গণ-অভ্যুত্থানকে পুঁজি করে কোনো দল যদি লুটপাট করার জন্য দেশটাকে নিজের সম্পতি মনে করে সেটাও ভুল হবে।

শেখ হাসিনা যেভাবে ফ্যাসিবাদ করেছিল তাই গণ-অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল। নতুন বাংলাদেশের নেতৃত্ব প্রয়োজন, নতুন রাজনীতি প্রয়োজন।’
তিনি বলেন, ‘ঝুঁকি নিয়ে প্রিজন ভ্যান থেকে আন্দোলনের ডাক দিয়েছিলাম। আওয়ামীবিরোধী রাজনীতি করার কারণে অনেকেই ঘুম-খুন, হামলা-মামলা ও জুলুম-নির্যাতনের শিকার হয়েছে।

এই দেশের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত ও নতুন নেতৃত্বকে বরণ করতে চায়। নতুন নেতৃত্ব এলে এ দেশে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো আর কোনো দানবের সৃষ্টি হবে না।’

এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় র্নিবাহী কমিটির সহসভাপতি ফারুক হাসান, ওয়াহিদুর রহমান মিল্কি, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাউছার আহম্মেদ, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উচ্চতর পরিষদ ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল রানা, সাধারণ সম্পাদক মহিবুল্লাহ প্রমুখ।

সূত্র: কালের কণ্ঠ