সিল্কসিটিনিউজ ডেস্ক :
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এবং এর অধীনে বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে ‘অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৬ মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
কর্মস্থল: হবিগঞ্জ
বয়স: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহীরা জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ০৬ মার্চ ২০২৫ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সূত্র: জাগো নিউজ










