সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ না করার নির্দেশ তারেক রহমানের

নিউজ ডেস্ক২৯ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া
জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ না করার নির্দেশ তারেক রহমানের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ না করার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৯ জানুয়ারি) নড়াইলে কেন্দ্রীয় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং জন সম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে ভার্চুয়ালি এ নির্দেশ দেন তিনি।

নড়াইল, যশোর ও ঝিনাইদহ এই তিন জেলার আলাদা কর্মশালায় একসঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের মতো আমিও বিগত স্বৈরাচার সরকারের হাতে নির্যাতিত হয়েছি।

আমি মনে করি, ১৭ বছরের এসব নির্যাতনের প্রতিশোধ তখনই নেওয়া হবে যখন রাষ্ট্র সংস্কারে আমাদের ৩১ দফা বাস্তবায়ন করতে পারব।
এই কর্মশালার উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সহসম্পাদক নেওয়াজ হালিমা আরলী। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালায় মূল আলোচক ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডা. মাহাদী আমিন।

অন্যান্য আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন সহস্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, কেন্দ্রীয় নির্বাহী সম্পাদক কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

কেন্দ্রীয় সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন আকরামুল হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম প্রমুখ।

 

সূত্র: কালের কণ্ঠ