জাতীয়

জুলাই বিপ্লবে আহত আরও ৬ জন যাচ্ছেন ব্যাংকক

নিউজ ডেস্ক২৯ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জুলাই বিপ্লবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংকক নেওয়া হচ্ছে।

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে তিনজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনজন ১১টার ২০ মিনিটের ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছেন।

এর আগে বিভিন্ন সময়ে ২২ জনকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠায় অন্তর্র্বতীকালীন সরকার। সব মিলিয়ে ২৮ জন গেলো দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য।