সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

সালাউদ্দিনের বহিষ্কার চেয়ে পদ হারালেন নায়লা

নিউজ ডেস্ক২৩ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া
সালাউদ্দিনের বহিষ্কার চেয়ে পদ হারালেন নায়লা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের বহিষ্কার চেয়ে ঝাড়ু মিছিল করে নিজেই বহিষ্কার হলেন জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য ও ডেমরা থানার সাবেক সভাপতি নায়লা ইসলাম।

বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে বহিষ্কারের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের সামনে মানববন্ধন করেন নায়লার অনুসারী নেতাকর্মী এবং শিক্ষক-শিক্ষার্থীরা। তিনি এই কলেজেরই শিক্ষক।

মানববন্ধনে নায়লা বলেন, আমি অন্যায়ের শিকার হয়েছি। যার বহিষ্কার হওয়ার কথা তাকে না করে আমাকে করা হল। আমি এর নিন্দা জানাই।

নায়লার অনুসারীরা মঙ্গলবার ঢাকা-৪ আসনের সাবেক সংসদ-সদস্য সালাউদ্দিনকে বিএনপি থেকে বহিষ্কারের দাবিতে রাজধানীর ডেমরায় ঝাড়ু মিছিল করেছিল।

সূত্র: যুগান্তর