সব খবর

মোটরসাইকেল-বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন যুবক

নিউজ ডেস্ক২৩ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের ১৩ মাইল গড়েয়া বাজারে মোটরসাইকেল ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার সময় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল উপজেলার ১৩ মাইল গড়েয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার বীরগঞ্জ উপজেলার ৫ নম্বর সুজালপুর ইউনিয়নের কমরপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. আনোয়ার হোসেনের ছোট ভাই।

নিহতের স্বজন নাজমুল ইসলাম মিলন জানান, প্রতিদিনের ন্যায় আজ বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল নিয়ে বীরগঞ্জ গ্রামের বাড়ি থেকে দিনাজপুর শহরের মুন্সিপাড়া আদর্শ লাইব্রেরিতে যাচ্ছিলেন। তিনি ভাইয়ের ব্যবসা দেখাশোনা করতেন। পথে কাহারোল উপজেলার ১৩ মাইল গড়েয়া বাজারে এসে পৌঁছলে ঠাকুরগাঁওগামী একটি বিআরটিসিবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাহারোল থানার ওসি রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।