সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

জনগণের পক্ষে আমরা লড়াই করতে চাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজ ডেস্ক২৩ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া
জনগণের পক্ষে আমরা লড়াই করতে চাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান আমাদের পলিটিক্যালে সংকটগুলো আছে। এখানে লাল সন্ত্রাস, নেভি সন্ত্রাস বা গ্রিন সন্ত্রাসসহ অনেকগুলা সন্ত্রাস আসবে। কিন্তু ২৪’র গণ-অভ্যুত্থান পরবর্তীতে কোনো জাতিগত বিদ্বেষ আমরা চাই না। কোনো সন্ত্রাসী কার্যক্রম চাই না। যে আদর্শিক বিভাজন বাংলাদেশে রয়েছে- তা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এখানে জিয়াবাদ বলুন, মুজিববাদ বলুন, আমরা কোনো বাদ চাই না। শুধু একটি বিষয় থাকবে বাংলাদেশে, সেটা হলো জনগণ। জনগণের মূল্যায়নে যে সংবিধান তৈরি হবে, সেখানে জনগণকে ফোকাস করে জনগণের পক্ষে আমরা লড়াই করতে চাই।

রাজধানীর বাংলামোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দুর্ভিক্ষ : ‘বাংলাদেশের রাজনীতি ও উন্নয়নপন্থার প্রভাব’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। এতে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. নাওমি হোসাইন, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন প্রমুখ।

 

সূত্র: যুগান্তর