সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বিএনপিকে সংস্কারের বিষয়ে সবক নিতে হবে না: আমীর খসরু

নিউজ ডেস্ক২১ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া
বিএনপিকে সংস্কারের বিষয়ে সবক নিতে হবে না: আমীর খসরু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সংস্কারের বিষয়ে বিএনপিকে সবক নিতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপিকে সংস্কারের ব্যাপারে সবক নিতে হবে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যত সংস্কার হয়েছে, তার ৯০ শতাংশই বাস্তবায়ন করেছে বিএনপি। বিএনপি ঘোষিত ৩১ দফাতেও তারই প্রতিফলন ঘটেছে।

তিনি আরও বলেন, সংস্কার অনেক দলের কাছে নতুন কিছু হতে পারে। তবে বিএনপির জন্য নতুন কিছু না। বাংলাদেশের অর্থনীতি আজ যেখানে এসেছে, এটা বিএনপির সংস্কারের কারণেই।

নতুন ভ্যাট ও শুল্ক সাধারণ মানুষের ওপর আরও চাপ বাড়াবে উল্লেখ করে আমীর খসরু বলেন, মানুষ নিত্যপণ্যের দামে নাকাল। অনেকের দৈনন্দিন জীবন চালানো কঠিন হয়ে পড়েছে মূল্যস্ফীতির কারণে। এরমধ্যে এই কর ও ভ্যাটের কারণে মানুষ দারিদ্রসীমার নিচে নেমে যাবে। তাই সরকারকে বলছি, ভ্যাট প্রত্যাহার করুন।

যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও শিল্পোদ্যোক্তা সালিমুল হক কামাল, বিজিএমইএ’র সাবেক পরিচালক মাহমুদুল হাসান বাবুল, বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান প্রমুখ।

 

সূত্র: জাগো নিউজ