সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

প্রকাশ্যে এলো সোহেল তাজের বিয়ের ছবি

নিউজ ডেস্ক১৭ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া
প্রকাশ্যে এলো সোহেল তাজের বিয়ের ছবি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আবারও বিয়ে করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজীম আহমদ সোহেল তাজ। সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে ‘আয়রন গার্ল’ হিসেবে পরিচিত শাহনাজ পারভীন শিমুর সঙ্গে বাগদান সেরেছিলেন তিনি।

এবার প্রকাশ্যে এলো তাদের বিয়ের ফটোশুটের ছবি। গতকাল বৃহস্পতিবার তাদের বিয়ে ছবি ও ভিডিও প্রকাশ করেছে ওয়েডিং ফটোগ্রাফি প্রতিষ্ঠান রাহাত লাক্সারি ফটোগ্রাফি।

প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে ছবি ও ভিডিও পোস্ট করে।
ছড়িয়ে পড়া ভিডিওতে রোমান্টিক মুডে সহেল তাজকে দেখা যায়। একাধিক ছবিতে দুজনের একান্ত আনন্দময় মুহূর্ত ফুটে উঠেছে।

এর আগে ধানমন্ডিতে নিজের ফিটনেস সেন্টার ইন্সপায়ারে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে তারই ফিটনেস সেন্টারের ট্রেইনার শাহনাজ পারভীন শিমুর হাতে আঙটি পরিয়ে বাগদান সম্পন্ন করেন সোহেল তাজ।

সূত্র: কালের কণ্ঠ