জাতীয়

এবার মিয়ানমার থেকে এলো ২২ হাজার টন আতপ চাল

নিউজ ডেস্ক১৭ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এবার মিয়ানমার থেকে আমদানি করা ২২ হাজার টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছে। শুক্রবার সন্ধ্যা থেকে খালাস শুরু হয়েছে বলে জানিয়েছেন শিপিং এজেন্ট ‘সেভেন সিজ শিপিং লাইন্সের’ মালিক মো. আলী আকবর।

খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট (জিটুজি) ভিত্তিতে মিয়ানমার থেকে আমদানি করা ২২ হাজার টন আতপ চাল নিয়ে ‘এমভি গোল্ডেন স্টার’ নামে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানি করা চালের প্রথম চালান।

শুক্রবার খাদ্য মন্ত্রণালয় ও চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা জাহাজে থাকা চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে খালাসের কাজ শুরু করেছেন।

এরআগে ২৫ ডিসেম্বর ভারত থেকে ২৪ হাজার ৬৯০ টন চাল ‘এমভি তানাইজ ড্রিম’ নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। এ জাহাজ থেকে ইতোমধ্যে চাল খালাস শেষ হয়েছে।’

‘সেভেন সিজ শিপিং লাইন্সের’ মালিক মো. আলী আকবর যুগান্তরকে জানান, মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে ইতোমধ্যে চাল খালাস শুরু হয়েছে।

সূত্র: যুগান্তর