সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

দ্রুত নির্বাচন দাবি মেজর হাফিজের

নিউজ ডেস্ক১৬ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া
দ্রুত নির্বাচন দাবি মেজর হাফিজের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আমাদের সংগ্রাম জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠা করার সংগ্রাম; যা নির্বাচিত সরকারই করতে পারে। আমরা আশা করি, যত দ্রুত সম্ভব বর্তমান সরকার একটি নির্বাচন দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ভোলার লালমোহনে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেন, আমরা সব ধরনের সংস্কার করার জন্য প্রস্তুত আছি; যা কিছু সংস্কার করা প্রয়োজন, সব সময়সাপেক্ষ আর এসব করার জন্য ম্যান্ডেট পায় নির্বাচিত সরকার।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। দ্রব্যমূল্যেরও ঊর্ধ্বগতি করে দিয়েছে। আর এগুলো নিয়ন্ত্রণের জন্য জনজীবনে শান্তিশৃঙ্খলা বিধানের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন।

নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানী-গুণী লোকের সরকারই হোক, সেসব দুর্বল সরকার। আমরা আশা করি, আগামীতে জনগণের ভোটে যে নির্বাচিত সরকার আসবে, তারা সব সংস্কার কাজ করবে।

 

সূত্র: যুগান্তর