সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

প্রধান উপদেষ্টার সর্বদলীয় সভায় যাওয়ার সিদ্ধান্ত এখনও নেয়নি বিএনপি

নিউজ ডেস্ক১৬ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া
প্রধান উপদেষ্টার সর্বদলীয় সভায় যাওয়ার সিদ্ধান্ত এখনও নেয়নি বিএনপি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় সভায় অংশ গ্রহণ করা না করা নিয়ে বিএনপির এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। দলের শীর্ষ পর্যায়ে এই নিয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, বিএনপি সর্বদলীয় সভা যাবে না এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কি ভাবে অংশ গ্রহণ করা যায় তা নিয়ে আলোচনা চলছে। অপেক্ষা করুন।

বিকাল ৪টায় বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘোষণা চূড়ান্ত করতে সর্বদলীয় সভায় ডেকেছে। সব রাজনৈতিক দলগুলোকে এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে দুদিন আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে জুলাইয়ের গণঅভ্যুত্থানে ঘোষণাপত্রে মতামত জানাতে সময় চেয়েছেন।