মিডিয়ার সংবাদ

সাংবাদিক মাসুদের ইন্তেকাল, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখার শোক প্রকাশ

নিউজ ডেস্ক১৫ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

দৈনিক সোনালী সংবাদের স্টাফ রিপোর্টার, গনকপাড়া নিবাসী মো. মাসুদ আজ সকাল ১০টায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। মৃত্যুকালে তিনি দুই কন্যা, স্ত্রী রেখে যান। আজ বাদ এশা সাহেব বাজার বড় মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে কাদিরগঞ্জ গোরস্থানে দাফন করা হবে।

এদিকে সাংবাদিক মাসুদের অকাল মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখার সকল সদস্যবৃন্দ গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

বুধবার (১৫ জানুয়ারি) বাসাস মহানগর শাখার সভাপতি গুলবার আলী জুয়েল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি সাক্ষরিত এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর শোক সম্পপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।