সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ : বুলু

নিউজ ডেস্ক১৪ জানুয়ারি ২০২৫২ মিনিট পড়া
দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ : বুলু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দেশের পরিস্থিতি ও অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু। তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। নির্বাচিত সরকার ছাড়া এ দেশের অবস্থার উন্নতি হবে না। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় শহরের মুনিরা বাসভবনে এক মতবিনিময়সভায় তিনি এমন মন্তব্য করেন।

চাঁদপুরে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিমের কার্যক্রমের অংশ হিসেবে দলকে সুসংগঠিত করতে জেলা বিএনপির ১৫টি ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বরকতউল্লাহ বুলু বলেন, ‘তারেক রহমানের ৩১ দফার বাইরে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। কেউ দখলদারিত্ব ও চাঁদাবাজি করলে বিএনপিতে তার জায়গা নেই।’

তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর নানা জেল-জুলুম, অন্যায়, নিপীড়ন, গুম, মামলা ও হাজার হাজার তাজা প্রাণ উৎসর্গের মধ্য দিয়ে এখন পর্যন্ত রাজপথ বিএনপির দখলে রয়েছে।

৬৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, ২ হাজার গুম হয়েছে। হাজার হাজার মায়ের বুক বিনা অপরাধে খালি করেছে শেখ হাসিনা। ছাত্র-জনতার বিপ্লবে শেখ হাসিনার পলায়নের পর দেশ পরিচালনা করছে একটি সরকার।’
সভায় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্ল্যাহ সেলিমের পরিচালনা করেন।

এসময় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, জেলা বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

সূত্র: কালের কণ্ঠ