সিল্কসিটিনিউজ ডেস্ক :
পার্থিব জীবনে মানুষ অনেক কাজের উদ্যোগ নেয়। তবে সব কিছু সম্পন্ন করতে পারে না। অনেকে কাজের শুরুতে প্রশংসা কুড়ালেও শেষ পর্যায়ে এসে বিতাড়িত হয়ে থাকেন। তাই এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে রক্ষা পেতে রাসুল (সা.) একটি ছোট অথচ অর্থবহ দোয়া শিখিয়েছেন।
তা পড়লে মুমিনের অন্তর যেমন প্রশান্ত হবে, তেমনি বৃদ্ধি পাবে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস। দোয়াটি হলো-
اللَّهُمَّ أَحْسِنْ عَاقِبَتَنَا فِي الْأُمُورِ كُلِّهَا وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الْآخِرَةِ

উচ্চারণ : আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজইদ দুনিয়া ওয়া আজিবিল আখিরাহ
অর্থ : হে আল্লাহ, আপনি আমাদের সব বিষয়ের শেষ মুহূর্তকে সুন্দর করুন। এবং আমাদের দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের আজাব থেকে আশ্রয় দিন।
হাদিস : বুসরু বিন আরতায়াহ (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) উল্লিখিত দোয়া পড়তেন।
(মুসনাদে আহমদ, হাদিস নম্বর : ১৭৬২৮)
সূত্র: কালের কণ্ঠ









