সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন পুরুষ হয় : আমির হামজা

নিউজ ডেস্ক১১ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া
যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন পুরুষ হয় : আমির হামজা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সামনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন পুরুষ হয় বলে মন্তব্য করেছেন ইসলামি বক্তা মুফতি আমির হামজা।

আজ শনিবার সন্ধ্যায় সিলেটে এক তাফসির মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত এমসি কলেজ মাঠে আয়োজিত এ মাহফিলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বক্তব্য দেন আমির হামজা।

পবিত্র কুরআনের আয়াত উল্লেখ করে আমির হামজা বলেন, ‘নেতা হবে পুরুষ।

মহিলা নেতা হতে পারবে না।’
তিনি বলেন, ‘কোনো জালিম নেতা হতে পারবে না। যারা জালিম তারা ক্ষমতায় আসতে পারবে না। দ্বিতীয় স্বাধীনতার পর আমরা দেখেছি অনেকে জুলুম শুরু করেছেন।

আমরা মাজলুম যারা তারা যেন আবার জালিম না হয়ে যাই।’
আমির হামজা বলেন, ‘বাংলাদেশের ৫৩-৫৪ বছরে যারা শাসন করেছে তাদের অধিকাংশ ছিল গাফেল (উদাসীন)। তারা কুরআন সম্পর্কে অবগত নন।’

তিনি বলেন, ‘সরকার পতনের পর জাতীয় মসজিদের ইমামকে পালাতে দেখেছি।

পালাবে মন্ত্রী-এমপিরা। আপনি পালাবেন কেন। আপনার পলায়নে আমাদের মাথা কাটা গেল।’
এ মাহফিলে রাত ৮টার দিকে মঞ্চে আসেন ড. মিজানুর রহমান আজহারী। তিনি তিন দিনের তাফসির মাহফিলের সমাপনী বক্তা হিসেবে তাফসির পেশ করেন।

সূত্র: কালের কণ্ঠ