সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

শ্রমজীবীরা সব অধিকার থেকে বঞ্চিত : মুজিবুর রহমান

নিউজ ডেস্ক১১ জানুয়ারি ২০২৫৩ মিনিট পড়া
শ্রমজীবীরা সব অধিকার থেকে বঞ্চিত : মুজিবুর রহমান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সারা বিশ্বে শ্রমিকরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দেশের শ্রমিকরাও এর ব্যতিক্রম নন। শ্রমিকরা আজ শ্রমের ন্যায্যমূল্য না পাওয়ার কারণে তাদের চাহিদা পূরণ করতে পারছেন না। মাঝে মাঝে শ্রমিকরা তাদের খাবার জোগাড় করতেও ব্যর্থ হচ্ছেন।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর আলফালাহ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, গোলাম রব্বানী, লস্কর মো. তসলিম, মাস্টার শফিকুল আলম, কবির আহমেদ, মজিবুর রহমান ভূঁইয়া ও মনসুর রহমান প্রমুখ।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশে শ্রমিকদের অধিকার রক্ষার জন্য অনেক আইন কানুন আছে। তা সত্ত্বেও শ্রমিকদের অধিকার রক্ষা করা যাচ্ছে না।

শ্রমিকদের অধিকার রক্ষার জন্য ট্রেড ইউনিয়ন ব্যাপকভাবে বৃদ্ধি করতে হবে। যত পেশা তত ট্রেড ইউনিয়ন গঠন করতে হবে। ট্রেড ইউনিয়নের মাধ্যমে শ্রমিকদের কথা তুলে ধরতে হবে।
তিনি বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনকে ব্যাপকভাবে সামাজিক কাজ করতে হবে।

শ্রমিকদের বিপদে-আপদে সবার আগে হাজির হতে হবে। শ্রমিকদের নৈতিকভাবে শক্তিশালী করতে হবে। শ্রমিকদের জীবন গঠন করার জন্য আমাদের প্রিয় নবী (সা.)-এর জীবনকে অনুসরণ করতে হবে। আমাদের প্রিয় নবী (সা.) সবাইকে সবার আগে সালাম দিতেন। আমাদেরকে সালামের ব্যাপক প্রচলন করতে হবে।

একইসঙ্গে আমাদের নবী (সা.) সেই সোনালি যুগে যেভাবে শ্রমিকদের মাঝে ইসলামী শ্রমনীতির প্রয়োগ করেছিলেন আজকেও আমাদের অনুরূপভাবে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের দুনিয়া ও আখেরাতের জীবন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করাতে হবে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনার গুরুত্ব বোঝাতে হবে।
অধ্যাপক মুজিব বলেন, বর্তমান পৃথিবী শাসক ও শোষিত শ্রেণিতে বিভক্ত হয়ে পড়েছে। শাসকের শোষণ থেকে মেহনতি শ্রমজীবী মানুষদের মুক্ত করতে আমাদের সর্বত্র লড়াই সংগ্রাম করতে হবে।

সভাপতির বক্তব্যে শামসুল ইসলাম বলেন, দেশের যেখানে শ্রমিকরা বঞ্চিত হবে সেখানে সবার আগে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীদের ছুটে যেতে হবে। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কণ্ঠ উঁচু করতে হবে। ট্রেড ইউনিয়ন সংগঠন ছাড়া শ্রমিক সংগঠন তার কাঙ্ক্ষিত কাজ করতে পারে না। তাই আমাদের সংগঠনকে ট্রেড ইউনিয়ন মুখী করতে হবে। শ্রমিকদের নিয়ে পেশাভিত্তিক ট্রেড ইউনিয়ন গঠন করতে হবে। ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দকে মালিকদের সঙ্গে কথা বলার যোগ্যতা অর্জন করতে হবে।

তিনি বলেন, শ্রমিক নেতৃবৃন্দকে ইসলামী শ্রমনীতির ওপরে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে। শ্রমিকদের নিয়ে বেশি বেশি কর্মশালা আয়োজন করে তাদেরকে শ্রম আইনসহ অন্যান্য আইনকানুনে দক্ষ করে গড়ে তুলতে হবে। আজকের দিনে শ্রমিকরা স্বস্তি চান। তারা নির্যাতন নিপীড়নের শিকার হতে চান না। শ্রমিকদের মুক্তি আকাঙ্ক্ষাকে আমাদের ধারণ করতে হবে। তাদেরকে ঐক্যবদ্ধ করে মুক্তির কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছে দিতে হবে।

সূত্র: কালের কণ্ঠ