মিডিয়ার সংবাদ

টানা তৃতীয়বারের মতো রাজশাহী বিভাগীয় পর্যায়ে সেরা সম্মাননা পেলেন রফিকুল ইসলাম

নিউজ ডেস্ক১০ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

টানা তৃতীয় বারের মতো দেশের অন্যতম শীর্ষ দৈনিক কালের কণ্ঠ পত্রিকার বিভাগীয় পর্যায়ে সেরা প্রতিবেদক হিসেবে সম্মাননা স্মারক পেলেন রাজশাহী বিভাগীয় প্রতিনিধি মো: রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স কক্ষে কালের কন্ঠ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রফিকুল ইসলামের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ ও নির্বাহী সম্পাদক হায়দার আলী।

২০১১ সালের ফেব্রুয়ারিতে কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক হিসেবে রাজশাহী অফিসে যোগদান করেন রফিকুল ইসলাম। এরপর থেকে টানা ১৪ বছর ধরে এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন তিনি। এর আগে রফিকুল ইসলাম দৈনিক নতুন প্রভাত, দৈনিক আমার দেশ, দৈনিক ইত্তেফাক, দৈনিক সোনার দেশ পত্রিকায় কর্মরত ছিলেন।

উল্লেখ্য ২০১০ সালের ১০ জানুয়ারি দৈনিক কালের কন্ঠ প্রকাশের পর থেকেই পাঠকদের মধ্যে বিপুল গ্রহণযোগ্যতা লাভ করে। সেই সঙ্গে সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করতেও সক্ষম হয় পাঠকপ্রিয় দৈনিক পত্রিকাটি।