সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

কুয়েত সফরে জামায়াত আমির

নিউজ ডেস্ক৮ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া
কুয়েত সফরে জামায়াত আমির

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে দেশটিতে সফর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৮ জানুয়ারি) সকালে কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়েত বিমানবন্দরে পৌঁছান তিনি।

কুয়েত আন্তর্জাতিক বিমান বন্দরে ডা. শফিকুর রহমানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি খতিব হাফেজ মাওলানা নুরুল আলমসহ সংগঠনের নেতারা।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় আরদিয়া সানাইয়ার টেন্টে (খেমায়) প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি সমাবেশে ডা. শফিকুর রহমানের যোগদান করার কথা রয়েছে।

 

সূত্র: যুগান্তর