সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

আ.লীগ নেতাদের রক্ষায় টাকা নেওয়ার অভিযোগ, পদ হারালেন বিএনপি নেতা

নিউজ ডেস্ক৭ জানুয়ারি ২০২৫২ মিনিট পড়া
আ.লীগ নেতাদের রক্ষায় টাকা নেওয়ার অভিযোগ, পদ হারালেন বিএনপি নেতা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ ও সাধারণ সম্পাদক নকীব ফজলে রকিব মাখনের দলীয় পদ স্থগিত করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে ৯ জন শহিদ হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলা থেকে রক্ষা করতে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের নিকট থেকে উৎকোচ গ্রহণের অভিযোগে তাদের দলীয় পদ স্থগিত করা হয়।

মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ জিকে গউছ স্বাক্ষরিত পত্রে তাদের এ পদ স্থগিত করা হয়। একই সাথে বিষয়টি তদন্ত করতে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম ও আব্বাস উদ্দিনকে দিয়ে একটি কমিটি গঠন করে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ জিকে গউছ বলেন, দলের ইউনিয়ন কমিটির একজন সভাপতি অভিযোগ দিয়েছেন তারা বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে ৯ জন শহিদ হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলা থেকে আসামিদের রক্ষা করার নামে উৎকোচ গ্রহণ করেছেন। যেহেতু তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তাই বিষয়টি সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দলীয় পদ স্থগিত করা হয়েছে।

অভিযোগটি তদন্ত করতে ৩ সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটির ৩ জনই জেলা বিএনপির যুগ্ম আহবায়ক। তাদেরকে আগামী এক মাসের মধ্যে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন দিতে অনুরোধ করা হয়।

সূত্র: যুগান্তর