সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

শহীদ মিনারে দেয়া বক্তব্য জাতীয় ঐকমত্যে বাধা সৃষ্টি করতে পারে

নিউজ ডেস্ক১ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া
শহীদ মিনারে দেয়া বক্তব্য জাতীয় ঐকমত্যে বাধা সৃষ্টি করতে পারে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দেওয়া বক্তব্য ও পোস্টার জাতীয় ঐকমত্যে বাধা সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এ্যানি বলেন, ‘মার্চ ফর ইউনিটির কর্মসূচি ফ্যাসিস্টদের জন্য সহায়ক হিসেবে কাজ করেছে। এর মধ্যদিয়ে সুযোগ নিয়ে কারা দেশকে অস্থিতিশীল করতে চায়? শহীদ মিনারে দেওয়া বক্তব্য ও পোস্টার জাতীয় ঐকমত্যে বাধা সৃষ্টি করতে পারে।’

নতুন প্রজন্মের দিকে তাকিয়ে দেশ : মঈন খান
এখন ঐক্য দরকার উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না করে বিভিন্নভাবে ষড়যন্ত্র সৃষ্টি হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুভবুদ্ধির উদয় হোক।’

তিনি আরও বলেন, ‘গুম-খুনের শিকার পরিবারকে আর্থিক সহায়তা দিতে হবে।’

এখনও বিএনপির সব মামলা প্রত্যাহার হয়নি উল্লেখ করে অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করে শেখ হাসিনার বিচারের দাবিও জানান এ্যানি।