সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

দেশের মানুষ আর কোন ৭ জানুয়ারি দেখতে চায় না: ইউনুছ আহমাদ

নিউজ ডেস্ক৩১ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া
দেশের মানুষ আর কোন ৭ জানুয়ারি দেখতে চায় না: ইউনুছ আহমাদ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, স্বাধীনতার ৫৩ বছরে দেশের মানুষ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন না পাওয়ার ধারাবাহিকতায় দলবাজ দুর্নীতিবাজ আমলাদের সহায়তায় ৭ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ দেখেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, দলবাজ দুর্নীতিবাজ আমলা ও রাজনীতিবিদদের কারণে দেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। এ আন্দোলনের ধারাবাহিকতায় জনরোষের ভয়ে প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ও জাতীয় মসজিদের খতিবকে পালিয়ে নিরাপদ আশ্রয় খুঁজতে হয়েছে।

ইউনুছ আহমাদ দুর্নীতিবাজ, দলবাজ রাজনৈতিক নেতা ও আমলাদের ২০২৪ এর আন্দোলন থেকে শিক্ষা নিয়ে জনপ্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার বিকালে পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার সাপ্তাহিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে বক্তব্য রাখেন, দলের- সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কে এম আতিকুর রহমান, মাওলানা লোকমান হোসাইন জাফরী, হারুনুর রশীদ, মাওলানা নুরুল করীম আকরাম, মাওলানা এবিএম জাকারিয়া, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ, মাওলানা মুহাম্মাদ খলিলুর রহমান, জি এম রুহুল আমিন, মাওলানা নুরুল ইসলাম আলামীন, শহিদুল ইসলাম কবির, অ্যাডভোকেট মুহাম্মদ বরকতুল্লাহ লতিফ, মুফতি মানসুর আহমাদ সাকী,শাহ ইফতেখার তারিক, মুহাম্মাদ শহিদুল ইসলাম ও মুফতি মোস্তফা কামাল।

 

সূত্র: যুগান্তর