সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

সোহেল তাজের সঙ্গে বাগদান, কে এই ‘আয়রন গার্ল’ শিমু

নিউজ ডেস্ক৩১ ডিসেম্বর ২০২৪১ মিনিট পড়া
সোহেল তাজের সঙ্গে বাগদান, কে এই ‘আয়রন গার্ল’ শিমু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাগদান সম্পন্ন করেছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। গত রবিবার (২৯ ডিসেম্বর) একটি ফিটনেস সেন্টারে ৫৫ বছর বয়সে আংটি বদল করেন তিনি।

তবে তার বাগদানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোম মাধ্যমে ভাইরাল হাওয়ার পর নেটিজেনদের আগ্রহ পাত্রীকে নিয়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, কনে আয়রন গার্ল খ্যাত শিমু সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার।

ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সোহেল তাজের জীবনের সঙ্গে এই বিশেষ অধ্যায়ও জড়িয়ে গেল ইনস্পায়ার ফিটনেস সেন্টারের স্মৃতিতে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা একটি ভিডিও চিত্রে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। এ সময় উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন।

 

সূত্র: কালের কণ্ঠ