সিল্কসিটিনিউজ ডেস্ক :
ধোকলা রেসিপি
উপকরণ:

২ কাপ বেসন
১ চা চামচ হলুদ গুঁড়ো
১ টা কাগজি লেবু
স্বাদ মত লবণ , চিনি
পরিমাণ মত +৪-৫ টা কারি পাতা, কাঁচা লঙ্কা
১/২ চা চামচ বেকিং পাউডার
১/৪ চা চামচ খাবার সোডা
১চা চামচ সাদা তেল
১ চা চামচ গোটা সর্ষে।
প্রস্তুত প্রণালী:
👉প্রথমে একটা পাত্রে বেসন, লবণ, হলুদ গুঁড়ো ও কাগজি লেবুর রস মিশিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নিন ।
👉এবার ওই মিশ্রন টা ১ ঘন্টা ভিজতে দিন ।
১ ঘন্টা পর মিশ্রনটি তে খাবার সোডা ও বেকিং পাউডার দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নিন ।
👉এরপর একটা টিফিন বক্সে একটু সাদা তেল মাখিয়ে তাতে মিশ্রনটি ঢেলে দিন ।
👉এরপর প্রেসার কুকারে জল দিয়ে একটা স্টান্ড কুকারের মধ্যে বসিয়ে তার মধ্যে টিফিন বক্স টি ঢাকনা লাগিয়ে বসিয়ে দিন ।
👉এরপর প্রেসার কুকারের ঢাকনা হালকা করে লাগিয়ে রাখুন ।আর মাঝে মাঝে ঢাকনা খুলে চামচ বা ছুরি দিয়ে দেখে নিন হয়েছে কিনা ।
👉হয়ে গেলে একটা থালায় নিয়ে ধোকলা টা পিস পিস করে কেটে নিন ।
👉এরপর কড়াইয়ে সাদা তেল,কারি পাতা গোটা সর্ষে, কাঁচা লঙ্কা চিরে দিয়ে পরে তিনি চিনি দিয়ে ধোকলার ওপর ছড়িয়ে দিন ।
এরপর পর পরিবেশন করুন মজাদার ধোকলা ।









