লাইফ স্টাইল

চিঁড়ের পোহা রেসিপি

নিউজ ডেস্ক৩১ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চিঁড়ের পোহা রেসিপি

উপকরণ:

১বাটি চিড়ে
২টো পেঁয়াজ কুচি করা
৪টে কাঁচা লঙ্কা কুচি
প্রয়োজন অনুযায়ী কারিপাতা
১টা টমেটো কুচানো
১টা শুকনো লঙ্কা
১/২চা চামচ গোটা জিরে
১টা গাজর কুচি করা
৪টে বিন্স ছোট ছোট কুুচি করা
১টেবিল চামচ ধনেপাতা কুচি
১/২চা চামচ চিনি
১/৩চা চামচ হলুদ গুঁড়ো
১ টেবিল চামচ বাদাম
লবণ স্বাদ মতো
প্রয়োজন মতো তেল।

প্রস্তুত প্রণালী:

👉প্রথমে গাজর ‘বরবটি ‘ পেঁয়াজ ‘কাঁচা লঙ্কা ‘ টমেটো সব কেটে নিন ।

👉কড়াই গ্যাস এ বসিয়ে গরম হলে তাতে তেল দিয়েছি । তার পর শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোঁড়ন দিন।কারিপাতা দিন।

👉একটু ভাজা হলে ওর মধ্যে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নিয়ে তার পর ওর মধ্যে গাজর কুচি ও বিন্স কুচি দিন। এবারে বাদাম গুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিন।

👉সবজি একটু ভাজা হলে ওর মধ্যে টমেটো কুচি দিন ।নেরে নিয়ে এবার স্বাদ মতো নুন ‘হলুদ ও সামান্য একটু চিনি দিন ।দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিন।

👉চিড়ে বেশি ভেজানো যাবে না গলে যাবে তাই একটা ফুটো ঝুড়িতে নিয়ে সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে সবজির কড়াইয়ে দিয়ে দিতে হবে ।

👉তার পর নেরে নেরে ভালো করে মিশিয়ে কিছুক্ষন নেরে চেরে নিয়ে ধনেপাতা কুচি ছরিয়ে দিয়ে নামিয়ে নিতে হবে ।ব্যাস রেডি চিড়ের পোহা ।