সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতীয় হাইকমিশনারকে মঈন খানের চিঠি

নিউজ ডেস্ক২৯ ডিসেম্বর ২০২৪১ মিনিট পড়া
মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতীয় হাইকমিশনারকে মঈন খানের চিঠি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে গভীর শোক ও তার গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মৃতিচারণা করে ভারতীয় হাইকমিশনারকে চিঠি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সিনিয়র সদস্য ড. আবদুল মঈন খান।

চিঠিতে তিনি বলেন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী মনমোহন সিং ছিলেন ভারতের আধুনিক অর্থনৈতিক কাঠামোর স্থপতি। ভারতের স্বাধীনতার কয়েক দশক পরে তিনি ভারতের বিশাল অর্থনৈতিক সম্ভাবনাকে বিশ্বের কাছে উন্মুক্ত করার দূরদর্শিতা দেখিয়েছিলেন, যার ফলে দেশটি বিশ্বব্যাপী মুক্তবাজার অর্থনীতির সর্বোচ্চ সুবিধা অর্জন করেছিল।

ব্যক্তিগতভাবে ড. সিংয়ের সাথে আলাপচারিতা করার সৌভাগ্য হয়েছিল উল্লেখ করে ড. মঈন খান চিঠিতে বলেন, ভারতের অর্থমন্ত্রী হিসেবে ড. সিং আমাকে একবার জিজ্ঞেস করেছিলেন, ‘আপনি যখন আর সরকারে থাকবেন না তখন আপনি কী করবেন।

আমি এর মধ্যে দুটি অন্তর্দৃষ্টি অনুভব করেছি, কিন্তু সুনির্দিষ্টভাবে না গিয়ে, আমি তাকে জানিয়েছিলাম, ‘আমি সরকারে না থাকলে আপনি যেমনটি করবেন ঠিক তেমনটাই করব।’

তিনি হেসে বললেন, ‘আমি একাডেমিক কার্যক্রমে ফিরে যেতে চাই’ এবং আমি বললাম, ‘এটা আমারও ইচ্ছা।’

সূত্র: কালের কণ্ঠ