সব খবর

মাদারীপুরে ২ গ্রুপের সংঘর্ষ, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলছে। সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হন বেশ কয়েকজন। এ সময় বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আক্তার শিকদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনির বাঁশগাড়ি ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান সুমনের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে আক্তার শিকদারের বিরোধ চলছিল। সকালে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আক্তার শিকদারকে কুপিয়ে হত্যা করা হয়।