সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

পানির ট্যাংকের ভেতরে লুকিয়েও রক্ষা পেলেন না আ. লীগ নেত্রী

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০২৪১ মিনিট পড়া
পানির ট্যাংকের ভেতরে লুকিয়েও রক্ষা পেলেন না আ. লীগ নেত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকা থেকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে দেবপাহাড় এলাকার একটি ভবন থেকে তাকে আটক করা হয়। পুলিশের অভিযানের খবরে ওই ভবনের ছাদে রাখা পানির ট্যাংকে লুকিয়েছিলেন তিনি। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের ডিসি (দক্ষিণ) শাকিলা সোলতানা।

নাজনীন সরওয়ার কাবেরী কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ছোট বোন। ডিসি শাকিলা সোলতানা বলেন, ‘বৃহস্পতিবার রাত ১১টার দিকে নাজনীন সরওয়ার কাবেরীকে আমরা হেফাজতে নিয়েছি। তাকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’

 

সূত্র: যুগান্তর