সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

‘সংস্কারের নামে নির্বাচন পেছানোর মানে হয় না’

নিউজ ডেস্ক২০ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া
‘সংস্কারের নামে নির্বাচন পেছানোর মানে হয় না’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো মানে হয় না।’

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

‘নির্বাচনি রোডম্যাপ ও জনআকাঙ্ক্ষা’ শীর্ষক এই সভার আয়োজন করে ‘চালক দল’।

সভায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘ওদের (ভারত) কথায় চিন্তা করার দরকার নেই, দেশের মানুষের কথা ভাবুন। সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো মানে হয় না। সামনে রোজা আসছে, তাই আওয়ামী লীগের কোনো লোকজন যাতে সিন্ডিকেট না করতে পারে সে বিষয়ে দৃষ্টি রাখুন।’

জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের লোকজন ঝামেলা সৃষ্টি করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। দেশে অন্য ধর্মের মানুষ ভালো আছে। হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে- এসব বলে কোনো লাভ নেই।’

এ সময় ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আপনারা (ভারত) দয়া করে সোজা হয়ে যান। বিজয় দিবস নিয়ে মমতা কী বলল, মোদি কী বলল, তাতে আমাদের কিছু আসে যায় না। বিএনপি তিন সংগঠন আগরতলার উদ্দেশে লংমার্চ করেছে। ভারতের জন্য ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট। বাংলাদেশের মানুষ অনেক সচেতন। গরিব হতে পারে কিন্তু মনটা বড়।’

তিনি আরও বলেন, ‘ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরামে কফি খাচ্ছেন, পার্কে ঘুরে বেড়াচ্ছেন। আপনাকে (শেখ হাসিনা) বাংলাদেশে আসতেই হবে, বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। এক দিনের জন্য হলেও আয়নাঘরে যেতে হবে। আপনি যদি দেশনেত্রী খালেদা জিয়াকে জেলখানায় পাঠাতে পারেন, তাহলে আপনাকেও কাশিমপুর কারাগারে যেতে হবে।’

চালক দলের সভাপতি জসীম উদ্দিন কবিরের সভাপতিত্বে সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সাধারণ সম্পাদক জুয়েল খন্দকার প্রমুখ বক্তব্য দেন।

 

সূত্র: যুগান্তর