সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

পরিবার বিপদে পড়বে জেনেও স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান: বাচ্চু

নিউজ ডেস্ক১৭ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া
পরিবার বিপদে পড়বে জেনেও স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান: বাচ্চু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হয়েছিল। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ঘরে বসে থাকেননি বা দেশ ছেড়ে পালিয়ে যাননি; বরং দেশের মাঠে-ঘাটের মানুষকে সঙ্গে নিয়ে যুদ্ধ করেছেন। এমনকি তার পরিবার ও সন্তানদের বিপদের মুখে পড়ার বিষয়টি জেনেও তিনি স্বাধীনতার ঘোষণা দেন।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় গাজীপুর জেলা বিএনপি’র আয়োজনে নেতাকর্মীরা সদর উপজেলার বাঘের বাজার থেকে একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি পুষ্পদাম রিসোর্টে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ডা. রফিকুল ইসলাম বাচ্চু এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আজ দেশের বিরুদ্ধে বিদেশে বসে পরাজিত স্বৈরশাসকরা আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।”

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) আবু বকর সিদ্দিক, কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লী, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান, সদর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম সরকার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম শরীফ, আজিজুল ইসলাম সিনহা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী, নস মিয়া, আরিফ হোসেন, মুকুল মিয়া, সাদ্দাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

সূত্র: যুগান্তর