সিল্কসিটিনিউজ ডেস্ক :
বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে যোগদান থেকে বিরত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম)।
বিজয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

এলডিপির পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ফ্যাসিস্ট হাসিনার দোসর হওয়ায় তার হাতেও ছাত্র-জনতার তাজা রক্ত লেগে আছে। তাই অনুষ্ঠান প্রত্যাখ্যান করেন মহান মুক্তিযুদ্ধের প্রথম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম)।
এর আগে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সূত্র: কালের কণ্ঠ










