সিল্কসিটিনিউজ ডেস্ক:
দেখতে অবিকল দেয়ালে বাধাই করা ছবির ফ্রেমের মতোই। প্রথম দেখায় অনেকেরই এমন মনে হতে পারে। আসলে এটি একটি টেলিভিশন। আর সেটি তৈরি করছে প্রযুক্তি পণ্য তৈরি জায়ান্ট স্যামসাং।
সম্প্রতি স্যামসাং জানায়, তারা কাঠের ফ্রেমে তৈরি টেলিভিশন বাজারে আনছে। এটি দেখতে ছবির ফ্রেমের মতোই মনে হবে। ঘরের ডিজাইনের সাথে মানানসই করে নেওয়া যাবে।


যখন টেলিভিশনটি চালু থাকবে না তখন আর্ট মোডের মাধ্যমে অসাধারণ কিছু ছবি প্রদর্শিত হবে বা চালানো যাবে। যা ঘরের অন্যান্য ছবির ফ্রেমের মতোই দেখাবে। টেলিভিশনটিতে বিরক্তিকরণ কালো পর্দা না থাকায় ভিন্নতা বোঝা যাবে না।
টেলিভিশণটি দেয়ালে অন্যান্য ছবির মতোই টানিয়ে রাখা যাবে। প্রয়োজনে টেবিলের উপরেও বসানো যাবে। এছাড়া ঘরের ডিজাইনের সাথে মিল রেখে কাঠের ফ্রেমটি পাল্টানো যাবে। শিগগিরই ফ্রেমটি বাজারে পাওয়া যাবে।
সূত্র: টেক শহর









