সিল্কসিটিনিউজ ডেস্ক :
ডিমের শাহী কোরমা রেসিপি
উপকরণঃ
সেদ্ধ ডিম ১০-১২ টি ,
দুধ ১ কাপ ,
জয়ফল + জয়েত্রি + পোস্ত দানা ১ চা চামচ
এলাচ + শাহি জিরা বাটা ু১ চা চামচের কম
পেয়াজ বাটা ২-৩ টেবিল চামচ
আদা + রসুন বাটা ১-২ চা চামচ
বাদাম বাটা ু ১-২ টেবিল চামচ
মিস্টি দই ু ১-২ টেবিল চামচ (ঐচ্ছিক )
লেবুর রস ু ১ চা চামচ
চিনি ১ চা চামচ
টমেটো সস ১ টেবিল চামচ
লবন পরিমান মতো
তেজপাতা ২-৩ টি
কাঁচামরিচ আস্ত ু ২-৩ টি
বেরেস্তা ু ১/৪ কাপ
সয়াবিন তেল ২ টে চামচ
ঘি ১ চা চামচ (ইচ্ছে)

প্রনালিঃ
প্রথমে ডিম অল্প তেলে লবন দিয়ে হালকা ভেজে নিতে হবে ।
তারপর কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। এরপর একে একে সব মশলা দিয়ে কয়েক মিনিট কষিয়ে নিন এবার দুধ ও লেবুর রস দিয়ে দিন । ফুটে উঠলে ভেজে রাখা ডিম দিয়ে দিন ।
৮-৯ মিনিট ঢেকে রান্না করুন । ঝোল ঘন হয়ে আসলে অল্প চিনি দিন ও বেরেস্তা ছিটিয়ে দিন। আরও কয়েক মিনিট রান্না করে ওপরে ঘি ছড়িয়ে নামিয়ে নিন ।









