লাইফ স্টাইল

দই ডিম কারি রেসিপি

নিউজ ডেস্ক১৩ ডিসেম্বর ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দই ডিম কারি রেসিপি

উপকরণঃ
ডিম ৪ টি
টক দই ১০০ গ্রাম
মিষ্টি দই ৫০ গ্রাম
গরমমশলা গুড়া ১/২ চা চামচ
ঘি ২ টে চামচ
কিশমিশ ১ টে চামচ
পেঁয়াজ কুচি ১/৪
আদা-রসুন বাটা ১ টে চামচ
কাঁচামরিচ ফালি ৫-৬টি
লবণ স্বাদমতো
তেজপাতা ২ টা
পেয়াজ বেরেস্তা ২ টে চামচ
চিনি সামান্য

যেভাবে করবেনঃ
প্রথমে ডিমগুলি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন।এবার অন্য একটি পাত্রে দই ফেটানূ কিশমিশ ভিজিয়ে রাখুন।
এবার কড়াইতে ঘি দিয়ে গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিয়ে দিন।পেয়াজ কুচি দিয়ে হালকা বাদামী করে ভাজুন। এরপর এতে দই, আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে নিন।
এরপর পরিমান মত পানি ও ডিমগুলি দিয়ে নেড়েচেড়ে দিন। ঢেকে রান্না করুন। শেষে কাঁচা মরিচ ফালি ও বেরেস্তা ছড়িয়ে ঝোল মাখা মাখা হলে নামিয়ে নিন।