লাইফ স্টাইল

আজ ১৩ ডিসেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

নিউজ ডেস্ক১৩ ডিসেম্বর ২০২৪৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ১৩ ডিসেম্বর, ২০২৪ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কীভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): আপনার কাজে অন্যদের সমর্থন পাবেন। নতুন কোনো উদ্যোগ সফল হতে পারে।

ভালো কোনো পরিকল্পনা মাথায় আসবে, যা ভবিষ্যতে কাজে লাগবে। দায়িত্ব পালনে দৃঢ়তার পরিচয় দিতে হবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে): কোনো কিছু নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। আপনার বাজেটের চেয়ে বেশি অর্থ ব্যয় হতে পারে।

নিয়মিত কাজে কিছুটা বাধা আসতে পারে। মানসিক চাপের মাত্রা কমাতে মননশীলতার অনুশীলনগুলো অন্তর্ভুক্ত করুন।

মিথুন (২১ মে-২০ জুন): আজ অনুকূল আয়ের জন্য নতুন ধারণা পেতে পারেন, যা আপনার সৃজনশীল আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সামাজিক ব্যস্ততা আপনাকে লাইমলাইটে আকৃষ্ট করতে পারে।

আপনার অভ্যন্তরীণ ড্রাইভের সঙ্গে মেলে এমন কাজকে অগ্রাধিকার দিন।
কর্কট (২১ জুন-২০ জুলাই): কর্মক্ষেত্রে পদোন্নতির আভাস পেতে পারেন। ব্যাবসায়িক কিছু বকেয়া বিল আদায়ে চেষ্টা সফল হতে পারে। বাড়তি আয়ের সুযোগ আসবে। প্রিয়জনের মন রক্ষা করে চলুন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট): ভ্রমণের কোনো পরিকল্পনার অগ্রগতি হতে পারে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা এগিয়ে যাবে। নিয়মিত কাজে বাধা এলে বিকল্প কোনো ব্যবস্থা নিতে হবে। ব্যবসায় ভেবেচিন্তে পদক্ষেপ নিন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): আপনার পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। প্রিয়জনের সমস্যায় চিন্তিত থাকতে পারেন। ভুল-বোঝাবুঝি সম্পর্কে সতর্ক থাকতে হবে। আপনার চারপাশে কী ঘটছে, তার প্রতি নজর রাখুন। শরীর ভালো রাখুনায়

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): সম্মিলিত প্রচেষ্টায় কোনো কাজের অগ্রগতি হবে। বিভিন্ন কারণে উদ্বেগ থাকতে পারে। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। পুরনো সমস্যা কাটিয়ে সাফল্যের পথে অগ্রসর হতে হবে। অহেতুক চাপ নেবেন না।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): কাজে কিছুটা বাধা আসবে। পাওনা অর্থ আদায়ে বিলম্ব হতে পারে। অবসাদের ফলে অনেক কাজ অসম্পূর্ণ থাকবে। নিজের মধ্যে উৎসাহ আনুন। নতুন সুযোগকে কাজে লাগান। হাল ছাড়বেন না।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): অপ্রত্যাশিত কিছু পাওয়ার সম্ভাবনা। কাজকর্মে প্রসার লাভ হবে। আয় বাড়বে। আর্থিক বিনিয়োগ শুভ। ভবিষ্যৎ পরিকল্পনায় অন্যের সহযোগিতা পাবেন। দূরদৃষ্টির সঙ্গে অর্থের সদ্ব্যবহার করুন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): কোনো পারিবারিক সমস্যার সমাধান হবে। গৃহ, আবাসন ভূমিসংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব হবে। যেকোনো সমস্যায় প্রিয়জনের কাছে থাকুন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। অন্যের দুঃখ-কষ্টে সহজেই ভাবাবেগাপ্লুত হতে পারেন। ভাবাবেগের পরিবর্তে বস্তুনিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সব কিছু বিচার করুন। মন ভালো রাখুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কোনো কাজে আর্থিক সুবিধা পেতে পারেন। সামাজিক যোগাযোগ বাড়বে। গুরুত্বপূর্ণ কাজে অন্যের সহযোগিতা পাবেন। সঠিক প্রচেষ্টায় সুফল পাবেন। দূরদৃষ্টির সঙ্গে অর্থের সদ্ব্যবহার করুন।

আহমেদ মাসুদ, বিশিষ্ট অকাল্ট সাধক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী, ফেংশুই ও বাস্তু বিশেষজ্ঞ।

 

সূত্র: কালের কণ্ঠ