সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বিএনপিতে ভারতবিরোধী মনোভাব জোরালো হচ্ছে

নিউজ ডেস্ক১০ ডিসেম্বর ২০২৪৩ মিনিট পড়া
বিএনপিতে ভারতবিরোধী মনোভাব জোরালো হচ্ছে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপিতে জোরালো হচ্ছে ভারতবিরোধী অবস্থান। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে দেশটির বক্তব্য-বিবৃতি দলটির নেতাকর্মীদের মধ্যে ভেতরে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে। এমন পরিস্থিতিতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

নীতিনির্ধারকদের মতে-বিএনপি বড় রাজনৈতিক দল হিসাবে বিশ্বাস করে দেশপ্রেম সবার আগে। তাই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ যা চায় তাই করবে।

৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে নানাভাবে বিশৃঙ্খলার ষড়যন্ত্র চলছে। যেখানে ভারত নানাভাবে জড়িত বলে তারা মনে করেন।

এমনকি বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা-নির্যাতনের তেমন কোনো ঘটনা না ঘটলেও বিশ্বে তা ভিন্নভাবে প্রচার করছে ভারতীয় গণমাধ্যম। দেশটির সরকারের বক্তব্য-বিবৃতিও উসকানিমূলক বলেও দলটির নেতাদের পর্যবেক্ষণে উঠে এসেছে।

দলটির নীতিনির্ধারকদের আরও পর্যবেক্ষণ-ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরও ভারত তাদের অবস্থান বদলায়নি। আর এ কারণেই বাংলাদেশের জনগণও ক্ষুব্ধ। পার্শ্ববর্তী দেশ হিসাবে ভারতের সঙ্গে সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও ন্যায্যতার ভিত্তিতে।

বিএনপিও ভারতের সঙ্গে সম্পর্ক চায়। কিন্তু ভারতের কর্মকাণ্ডে মনে হচ্ছে সে দেশের সরকার বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক না রেখে একটি বিশেষ দলের সঙ্গে সম্পর্ক অব্যাহত রেখেছে। এই নীতিকে ‘একচোখা’ নীতি মনে করে বিস্ময় প্রকাশ করেছেন তারা (নীতিনির্ধারক)। তাই দেশটির (ভারত) আগের নীতি পরিবর্তন চান তারা। বাংলাদেশের জনগণ কী চায় তার ভিত্তিতে ভারতের অবস্থান হওয়া উচিত বলেও মনে করছেন নেতারা। সম্প্রতি বিএনপির একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে নেতাদের পর্যবেক্ষণ ও নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য।

উল্লেখ্য, গত রোববার ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দিয়েছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন। সেখানে মানুষের ঢল নামে। এছাড়া আগামীকাল বুধবার ভারতের আগরতলা অভিমুখে (ঢাকা টু আখাউড়া) লংমার্চ করবে বিএনপির তিন অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। লংমার্চকে কেন্দ্র করেও ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংগঠন তিনটি। প্রাথমিকভাবে দলটির এই তিন সংগঠন ভারতবিরোধী কর্মসূচি দিয়েছে, এ ধরনের কর্মসূচি সামনে আরও আসবে বলে জানা গেছে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমাদের একটা পররাষ্ট্রনীতি আছে। আমরা বলেছি, সব দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব কিন্তু কোনো প্রভুত্ব নয়। শুধু ভারতের সঙ্গে নয়, পুরো বিশ্বের সঙ্গে আমাদের পররাষ্ট্রনীতি থাকতে হবে। ছোট-বড় দেশ বলে কোনো কথা নেই। ভারত যদি বাংলাদেশের মানুষের মনোভাব না বোঝে, তাহলে দুই দেশের সম্পর্ক হবে মুখোমুখি। আজ তারা নেপালের সঙ্গে বন্ধুত্ব হারিয়েছে, মালদ্বীপের সঙ্গেও হারিয়েছে, এমনকি ভুটানের সঙ্গেও বন্ধুত্ব হারিয়েছে।

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অনেক আগেই হারিয়েছে। এখন বাংলাদেশের সঙ্গে। তাদের ভাবতে হবে দক্ষিণ এশিয়ার ভেতর সবগুলো দেশের সঙ্গে সম্পর্ক হারিয়ে তারা কীভাবে চলবে। কোনো দেশই ভারতের সঙ্গে আপস করছে না। ভারতের অবস্থা বাঘ ও শিয়ালের গল্পের মতো হয়ে গেছে।’

একজন হিন্দুধর্মীয় নেতাকে গ্রেফতারের পর ভারতের হিন্দুত্ববাদী কিছু সংগঠন ও গোষ্ঠী সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায়, পতাকা আবমাননা করে। এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দলমত-নির্বিশেষে সবাইকে এক জায়গায় আনার উদ্যোগ নেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পতিত আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ছাড়া দেশের সব রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রধান উপদেষ্টার ঐক্যের ডাকে বিএনপি সাড়া দিয়ে এখন মাঠের কর্মসূচিও দিচ্ছে। এর মধ্যেই সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা সফর করেন।

বিকালে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ভারতের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায়। এজন্য দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি। সূত্র: যুগান্তর