সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

মানুষ বৈষম্যহীন রাষ্ট্র চায় : মাসুদ সাঈদী

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া
মানুষ বৈষম্যহীন রাষ্ট্র চায় : মাসুদ সাঈদী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জামায়াত ইসলামী নেতা মাসুদ সাঈদী বলেছেন, বাংলার মানুষ চায় একটি বৈষম্যহীন রাষ্ট্র, যেখানে গরীব, দুঃখী, মেহনতী মানুষ এক কাতারে থাকতে পারবে। কোনো অনাহার থাকবে না, ঘরে ঘরে চাকরি থাকবে, যেখানে মানুষ খেয়ে-পড়ে বাঁচতে পারবে।

আজ শুক্রবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত গণ সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ‘৫৩ বছরে অনেক রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিকে আপনারা পরীক্ষা করেছেন।

অনেক নেতাকে আপনারা রাষ্ট্র ক্ষমতায় পাঠিয়েছেন, বিনিময়ে আপনারা কী পেয়েছেন? বিনিময়ে আপনারা পেয়েছেন কানাডায় বেগমপাড়ায় বাড়ি। ১৯৭১ থেকে ২০২৪ সালে ভোট দিয়ে আপনারা যাদের ক্ষমতায় বসিয়েছেন তার ৯৯ ভাগ দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, ঘুষখোর, ধর্ষণকারী।’

নাজিরপুর উপজেলার ৮ নম্বর শ্রীরামকাঠী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি কাজী মোসলে উদ্দিনের সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক মো. মিরাজ হাওলাদার ও উপজেলা শিবিরের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।

গণ সমাবেশে আরো বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাক, নাজিরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু সাইদ মোল্লা, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখা সভাপতি শেখ আবু হানিফ প্রমুখ।

 

সূত্র: কালের কণ্ঠ