সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

মামুনুল হককে দেখতে হাসপাতালে জামায়াত আমির

নিউজ ডেস্ক৩ ডিসেম্বর ২০২৪১ মিনিট পড়া
মামুনুল হককে দেখতে হাসপাতালে জামায়াত আমির

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক অসুস্থ হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ মঙ্গলবার মাওলানা মামুনুল হকের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান শফিকুর রহমান। এ সময় মামুনুল হকের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন জামায়াত আমির।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন প্রমুখ।

সূত্র: কালের কণ্ঠ