লাইফ স্টাইল

আঁচিল থেকে কি ক্যান্সার হতে পারে? করণীয় কী?

নিউজ ডেস্ক১ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আচিল বিরক্তিকর ও দৃষ্টিকটু ত্বকের সমস্যা। এটা যতটা সৌন্দর্য নষ্ট করে, ততটা ক্ষতিকর নয়। তবে আঁচিলকে হেলাফেলা করাও ঠিক হহবে না। অনেক সময় আঁচিল থেকে ক্যান্সার হতে পারে।

আঁচিল আসলে ত্বকের একটি সাধারণ সমস্যা। ত্বকের কোষের অস্বাভাবিক বৃদ্ধি বা ভাইরাসের কারণে আঁচিল হতে পারে। এটি সাধারণত মানব প্যাপিলোমা ভাইরাসের (ঐচঠ) কারণে ঘটে।

সাধারণত আঁচিল ত্বকের বাইরে থাকে।

এটা শরীরের অভ্যন্তরে ছড়িয়ে পড়ে না এবং এতে ক্যান্সারের ঝুঁকি কম। তবে কিছু নির্দিষ্ট ধরনের আঁচিল ক্যান্সারের ঝুঁকি থাকে।
আপনার শরীর আঁচিল ক্যান্সারে রূপ নিচ্ছে কিনা কীভাবে বুঝবেন?

যদি আচিল ক্রমাগত পরিবর্তিত হয়, রং বা আকারে বদল হয়, রক্তপাত হয় বা ব্যথা অনুভূত হয়, তাহলে একে অবহেলা করা উচিৎ হবে না। তখন এটা ত্বকের ক্যান্সারের একটি প্রাথমিক লক্ষণ হতে পারে।

ঐচঠ ভাইরাসের কারণে হওয়া জেনিটাল আঁচিল কিছু ক্ষেত্রে জরায়ু, পায়ুপথ বা গলার ক্যান্সারের কারণ হতে পারে। তাই সাবধান হওয়া জরুরি।

করণীয়
আচিলের রং, আকার বা গঠনে পরিবর্তন হলে সতর্ক হোন। আচিল থেকে রক্তপাত, প্রদাহ বা চুলকানি হলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

আঁচিল দীর্ঘস্থায়ী হলে বা দ্রুত বৃদ্ধি পেলে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।

জেনিটাল আঁচিল থাকলে অবিলম্বে পরীক্ষা করান।

আঁচিল চিকিৎসা করলে ভালো হয়ে যায। তাই চিকিৎসা নিন। আঁচিল দূর করতে লেজার থেরাপি ব্যবহার করা হয়। ডাক্তার পরামর্শ মোতাবেক ক্রিম বা লোশন ব্যবহার করে আঁচিল দূর করা যায়।

ঐচঠ ভাইরাসের বিরুদ্ধে টিকা নিন। আঁচিল সরানোর জন্য নিজে কাটাছেঁড়া বা ঘষাঘষি করবেন না। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন।

স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করুন। সুষম খাবার খান এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান। সরাসরি আঁচিল স্পর্শ করবেন না। স্পর্শের আগে হাত ভালোভাবে ধুয়ে নিন।

মোটকথা, আঁচিল থেকে ক্যান্সারের ঝুঁকি খুবই কম, তবে সতর্ক থাকা জরুরি। যদি আচিল সম্পর্কে কোনো সন্দেহ থাকে বা এটি অস্বাভাবিক আচরণ করে, তাহলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। নিয়মিত পর্যবেক্ষণ ও সঠিক চিকিৎসাই আপনাকে নিরাপদ রাখতে পারে।

সূত্র: কালের কণ্ঠ