লাইফ স্টাইল

কাঁচকলার কোফতা রেসিপি

নিউজ ডেস্ক২৩ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কাঁচকলার কোফতা রেসিপি

উপকরণ
৪-৫ টি কাঁচকলা
২টো আলু,
১ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা
২ চা-চামচ পেঁয়াজ বাটা
১ চা-চামচ আদা বাটা
১ টেবিল চামচ রসুন বাটা
২ টেবিল চামচ পেঁয়াজ কুচি
৩ টেবিল চামচ বেসন
১/২ চামচ গরম মশলার গুঁড়ো
১ চামচ চারমগজ দানা বাটা
২ টো গোটা টমেটো
১/২ চামচ জিরে গুঁড়ো
স্বাদ মতো নুন
সামান্য চিনি
১টা এলাচ , ২টো লবঙ্গ ও ১টা দারুচিনি
১/২ ছোট চামচ হলুদ গুঁড়ো
১/২ চামচ লঙ্কার গুঁড়ো
২ চামচ ঘি আর ২ চামচ সর্ষের তেল

পদ্ধতি
এবার কড়াইয়ে তেল গরম করুন। এবার ওই তেলে হাতে গড়ে নেওয়া কোফতা ভাজতে দিন। ডুবো তেলে ভেজে তুলে নিন। কড়াইয়ে ফের তেল গরম করতে দিন। গরম তেলে লবঙ্গ, এলাচ, দারুচিনি ও তেজপাতা ফোড়ন দিন। এরপর তাতে পেঁয়াজ, আদা ও রসুন বাটা যোগ করুন। টমেটো বাটা ও চারমগজ দিন। পরিমাণমতো নুন ও চিনি যোগ করুন। এবার আস্তে আস্তে নাড়তে থাকুন। গ্রেভি একটু ঘন হয়ে আসলে তাতে ভেজে রাখা কোফতা গুলি দিয়ে দিন। ২ মিনিট পর সামান্য জল দিয়ে ঢেকে দিন। ১০ মিনিট পর ঢাকনা খুলে একটু ঘি ও গরম মশলা ছড়িয়ে দিন। ব্যাস তৈরি আপনার কাঁচকলার কোফতা।