সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

‘ক্ষমতার পালাবদল নয়, সুশাসনের বাংলাদেশ চাই’

নিউজ ডেস্ক২৩ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
‘ক্ষমতার পালাবদল নয়, সুশাসনের বাংলাদেশ চাই’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘গত ১৫ বছর ফ্যাসিবাদের জাঁতাকলে আমরা নিষ্পেষিত হয়েছি। ফ্যাসিবাদী শক্তি ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। দেশে ফ্যাসিবাদী শক্তি যে বৈষম্য করেছিল ৫ আগস্টের আন্দোলনের মাধ্যমে আবার স্বাধীনতা ফিরে পেয়েছি। ৫ আগস্টের রক্তভেজা সেই বিপ্লব পরবর্তী সুযোগকে কাজে লাগিয়ে ফ্যাসিবাদ ফিরে আসার সব ধরনের রাস্তা বন্ধ করে দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ক্ষমতার পালাবদল চাই না, বাংলাদেশকে একটি সুশাসনের বাংলাদেশ হিসেবে পেতে চাই। একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ পেতে চাই। তাই কোরআন ও হাসিদের আলোকে আমাদের জীবনকে প্রতিফলিত করার চেষ্টা করি।’

শুক্রবার বন্দর থানা জামায়াতের প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় ছাত্রশিবিরে কাটিয়েছি। ইসলামী ছাত্রশিবির জাহেলিয়াতের অন্ধকারের সেই সমাজ থেকে ধরে এনে জান্নাতের মিছিলে আমাদেরকে যাত্রী করেছিল। ইসলামী ছাত্রশিবির আল্লাহর দ্বীনের দাওয়াতের মাধ্যমে ক্যাম্পাসগুলোকে উজ্জীবিত করেছিল। কিন্তু দীর্ঘ সময় ফ্যাসিবাদী শক্তি ঐতিহ্যের জায়গা থেকে বিচ্যুত করার কারণে আমরা নারায়ে তাকবিরের স্লোগান দিতে পারিনি। আমরা প্রিয় ক্যাম্পাসগুলো কোরআনের দাওয়াত দিতে পারিনি। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, গোটা দেশকে এই ফ্যাসিবাদী শক্তি জিম্মি করেছিল।’

নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও থানা আমীর মাহমুদুল হকের সভাপতিত্বে প্রীতি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস। বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর আহসান উল্লাহ, থানা সেক্রেটারি ইকবাল শরীফ, সেক্রেটারি ফিরোজ আহমদ, সাবেক কাউন্সিলর শফিউল আলম, সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন নুরী ও আরিফুল ইসলাম প্রমুখ।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন