সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

কাদের সঙ্গে জোট করবে জামায়াত, জানালেন সেক্রেটারি

নিউজ ডেস্ক২২ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
কাদের সঙ্গে জোট করবে জামায়াত, জানালেন সেক্রেটারি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপিসহ দেশের সব রাজনৈতিক সংগঠনের সঙ্গে জামায়াতের গভীর সম্পর্ক রয়েছে। ইসলামী আন্দোলনের দলগুলোসহ সব দলের সঙ্গে সংলাপ চলছে। গণতন্ত্রের স্বার্থে যারা ঐক্যবদ্ধ থাকবে তাদের সঙ্গেই জোটবদ্ধ নির্বাচন করবে জামায়াত।

শুক্রবার (২২ নভেম্বর) মেহেরপুরে ড. শহীদ শামসুজ্জোহা পার্কে জেলা জামায়াত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ও কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, রাষ্ট্র সংস্কারের পর যৌক্তিক সময়ে নির্বাচন হবে। এই যৌক্তিক সময় কত দিন বা কত বছর তা নির্দিষ্ট করে বলা যাবে না। নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও নির্বাহী বিভাগ সংস্কারের পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলেই নির্বাচন হতে পারে।

শেখ হাসিনাকে বিচারের আওতায় এনে শাস্তি কার্যকর করার আহ্বান জানিয়ে গোলাম পরোয়ার বলেন, ৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল।

কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ ও ছাত্রলীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তার আত্মীয়স্বজন। তার বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে।

তবে কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয় জামায়াত।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় পরিষদের সদস্য মোবারক হোসাইন। জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খানের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মাহবুব উল আলম, সেক্রেটারি ইকবাল হোসেন, সদর উপজেলা আমির সোহেল রানা, গাংনী উপজেলা জামায়াতের আমির ডা. রবিউল ইসলাম, মেহেরপুর পৌর জামায়াতের আমির সোহেল রানা ডলার, গাংনী পৌর জামায়াতের আমির আহসানুল হক।

সূত্র: কালের কণ্ঠ