লাইফ স্টাইল

লাল লাল চিকেন কষা রেসিপি 

নিউজ ডেস্ক২২ নভেম্বর ২০২৪৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লাল লাল চিকেন কষা রেসিপি

উপকরণ
চিকেন-১ কেজি
আদা বাটা-৩টেবিল চামচ
রসুন বাটা-৩টেবিল চামচ
কাঁচা লঙ্কা বাটা-২ টেবিল চামচ
নুন-স্বাদ অনুযায়ী
গোলমরিচ গুঁড়ো-১ চা চামচ
হলুদ-২চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো-২ চা চামচ
লেবুর রস-১/২ চা চামচ
টক দই-২ টেবিল চামচ
সরষের তেল-১০০ সষ
তেজপাতা-১ টি
লবঙ্গ-৪ টি
এলাচ-৪ টি
দারচিনি-১ টুকরো
শুকনো লঙ্কা-১ টি
গোটা জিরে -১ চা চামচ
পিয়াঁজ কুঁচি-৩৫০ গ্রাম
ধনে গুঁড়ো-১ চা চামচ
জিরে গুঁড়ো-১ চা চামচ
টমেটো পিউরি-৪০০ গ্রাম
গরম মশলা গুড়ো-১ চা চামচ

প্রণালী
প্রথমে চিকেন পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।চিকেন এর পিস একটু বড় রাখতে হবে তা না হলে মাংস কষানোর সময়, এটি যদি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তবে ভালো রং এবং স্বাদ আসেনা।
মেরিনেশনের জন্য ১ টেবিল চামচ আদা ,১ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, স্বাদমতো নুন, ১ চা চামচ গোলমরিচের গুড়ো এবং রং এর জন্য ১ চামচ হলুদ গুঁড়া, ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লেবুর রস ,২ চামচ টক দই ও ২ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভাল করে চিকেন গুলোর সাথে মিশিয়ে ৩০ মিনিট ঢেকে রাখতে হবে।
গ্রেভির জন্য একটি কড়াই এ ১০০ মিলি সর্ষের তেল দিয়ে ভাল করে গরম করে নিন, এরপর ফোড়ন এর জন্য দিয়ে দিন, ১ টি তেজপাতা, ৪টি লবঙ্গ, ৪ টি এলাচ, ১ টুকরো দারুচিনি, ১টি শুকনো লঙ্কা এবং ১ চামচ গোটা জিরা।
ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু হলে দিয়ে দিন পেঁয়াজ কুচি এবং হালকা সোনালী রং আসা পর্যন্ত এটিকে ভেজে নিন।
এরপর দিয়ে দিন বাকি আদা রসুন বাটা, ১-২মিনিট নেড়ে নেওয়ার পরে দিয়ে দিন কাঁচা লঙ্কা বাটা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, এবং সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিন।
মশলা কিন্তু একদম আগুন কমিয়ে ভালো ভাবে নাড়তে হবে যতক্ষণ না সেটা থেকে তেল ছাড়তে শুরু করছে, তার আগে জল বা টমেটো দিয়ে দিলে কিন্তু চিকেন কষার রং একদমই ভালো আসবেনা।
এবার টমেটো পিউরি দিয়ে ৭-৮ মিনিট কোন জল না দিয়ে ভালো করে কষাতে হবে এবং দিয়ে দিতে হবে স্বাদমতো নুন।টমেটোর জলটা ভালোভাবে বেরিয়ে গেলে বুঝতে হবে এটি ভালো ভাবে সেদ্ধ হয়ে গেছে।
এবার সব মশলা ভালো করে কষানো হয়ে গেলে, ম্যারিনেট করা চিকেন দিয়ে দিন। এবার গ্যাসের ফ্লেম লো থেকে মাঝারি রেখে ২০-২৫ মিনিট মাংস টাকে ভালো করে কষিয়ে নিন এবং কড়াই ঢাকা দিয়ে রাখুন মঝে মধ্যে।
এখানে আলাদা করে কোনো জল ব্যবহার করবেন না, কিছুক্ষণ পর চিকেন থেকেই জল ছাড়তে শুরু করবে।
সবশেষে ছড়িয়ে দিন গরম মশলা গুড়ো এবং শেষে একবার সমস্তটা নেড়ে নিন।
ব্যাস সুস্বাদু লাল লাল চিকেন কষা একদম প্রস্তুত । শুধু গরম ভাত কেন, লুচি, পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও এই চিকেন কষা দারুণ লাগে ।